Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 15:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াক লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লাভ থেকে লোকসানে অবস্থান করছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.১২ টাকা। এর আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.০১ টাকা।

এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪.০৭ টাকা এবং এনওসিএফপিএস ০.৫৭ টাকা।

এদিকে গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর’২০১৭) অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। আলআচিত সময়ে কোম্পনি ইপিএস হয়েছে ০.০৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.০৩ টাকা।

(কেএইচকে / ৩১ জানুয়ারি ২০১৮)