Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 19:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা যথাসময়ে শুরু হয়েছে।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৭৪ রান করেছিলো বাংলাদেশ। দিন শেষে মোমিনুল হক ১৭৫ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থাকেন।

এছাড়াও দলের পক্ষে তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মুশফিকুর রহিম ৯২ ও লিটন কুমার দাস শুন্য রান করেন। শ্রীলংকার পক্ষে সুরাঙ্গা লাকমল ২টি এবং দিলরুয়ান পেরেরা-লক্ষণ সান্দাকান ১টি করে উইকেট নেন।

(এমআইআর/ ০১ ফেব্রুয়ারি ২০১৮)