Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 23:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতরা দুজনেই ডাকাত বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের ফুলদী এলাকায় বৃহস্পতিবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম (৩৬) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ দেশীয় অন্ত্র উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সিরাজ মিয়ার ছেলে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার বারদী ফুলদী এলাকায় থানা পুলিশের একটি দল টহল দিচ্ছিল। ১৫-২০ জনের একটি ডাকাত দলকে দেখে সন্দেহ হলে তাদের গতিরোধ করার চেষ্টা করে। তখন ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর পুলিশ পাল্টা গুলি করতে থাকে। ডাকাত আর পুলিশের গোলাগুলিতে নজরুল ইসলাম নামে এক ডাকাত ঘটনাস্থলে মারা যায়। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।

এদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছে। নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় আহত হয়েছে পুলিশের দুই সদস্য।

 

(এম এস/০১ ফেব্রুয়ারি ২০১৮)