Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 16:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা: গাইবান্ধা-১ আসনে উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বুধবার (২২ মার্চ) ভোটের দিনে সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের সব শাখা বুধবার বন্ধ থাকবে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তৎকালীন সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে ২২ মার্চ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

(ইউএম/ ২১ মার্চ ২০১৭)