Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 17:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হয়েছে ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমানকে। এই দলে জায়গা হয়নি চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের।

সিরিজের প্রথম টেস্ট না খেলেও স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার রুবেল হোসেন। আর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ্য না হওয়ায় দ্বিতীয় টেস্টের দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

চট্টগ্রাম টেস্টের দলে শুরুতে ছিলেন না বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। হুট করে দলে আনা হয় তাকে। কিন্তু ম্যাচের দিন তার বদলে একাদশে দেখা যায় সানজামুল ইসলামকে। তবে অভিষেকটা একদম সুখকর হয়নি এই স্পিনারের। ৪৫ ওভার বল করে ১৫৩ রান দিয়ে তিনি পেয়েছেন মাত্র ১ উইকেট।

বাঁহাতি স্পিনারের বোলিংয়ে সন্তুষ্ট না হয়ে বাদ দেয়া হয়েছে তাকে। তবে চট্টগ্রাম টেস্টের মতই ঢাকা টেস্টের দলেও আছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ সাব্বিরকে আবারও দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হয়েছে। আর চট্টগ্রাম টেস্ট না খেলেই বাদ পড়েলেন ডানহাতি পেসার রুবেল হোসেন ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান ও তানবীর হায়দার।

 

(এম এস/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮)