Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সিলেট শহরে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়িবহর।

সফরে খালেদা জিয়া হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন।

খালেদা জিয়ার গাড়িবহর সার্কিট হাউজে পৌঁছায় বিকেল সাড়ে ৪টায়। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর দুই মহান সাধকের মাজার জিয়ারত করবেন। এরপর মাজার জিয়ারত শেষে পুনরায় সার্কিট হাউজে ফিরে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের।

সফরে বিএনপি প্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা।

এর আগে সকাল সোয়া ৯টায় রাজধানী ঢাকার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে পূণ্যভূমি সিলেটের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন ও তার সফর সঙ্গীরা।

এই সফরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়। খালেদাও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন।

(এমআইআর/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮)