Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 23:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফরিদপুরের বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৭টার দিকে জেলার ভাঙ্গা উপজেলায় চৌরাস্তার তমিজউদ্দিন মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, অটোরিকশা চালক আবুল হোসেন (৩৫) ও খালেদা বেগম (২৫)। আবুল হোসেন পাঁচকুল মালিগ্রামের সেকেন সেকের ছেলে। খালেদা বেগম ভাঙ্গা পৌর এলাকার চৌধুরী কান্দা এলাকার শহীদুল ইসলামের স্ত্রী।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিরাজ হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে মালীগ্রাম থেকে ভাঙ্গা আসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের তমিজউদ্দিন মোড় নামক স্থানে ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। মরদেহগুলো থানায় রাখা হয়েছে।

মিরাজ হোসেন জানান, দূর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যায়। ফলে তাকে ধরা যায়নি।

(এম এস/ ০৭ ফেব্রুয়ারি ২০১৮)