Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 20:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৫টায় এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বুধবার বিকেলে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। এ মামলার অন্যতম আসামি খালেদা জিয়া।

এ মামলার রায় ঘোষণার একদিন আগে সংবাদ সম্মেলন ডাকলেন খালেদা জিয়া।

জানা গেছে, সংবাদ সম্মেলনের পরই জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। রায় নেতিবাচক হলে তার অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে ব্যাপারে দিকনির্দেশনা দিতে পারেন তিনি।

(এমআইআর/ ০৭ ফেব্রুয়ারি ২০১৮)