Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভিশন ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে ভিশন-এর দেড় হাজারের বেশি পরিবেশক অংশগ্রহণ করেন।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, ভিশন ইলেকট্রনিকসের জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, জেনারেল ম্যানেজার (সেলস) ইসহাক জোয়ার্দ্দার, জেনারেল ম্যানেজার (অপারেশন) নুর আলম এবং হেড অব সার্ভিস মাহাবুবুর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৮ ফেব্রুয়ারি ২০১৮)