Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 13:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ ধারাবাহিকতায় সম্প্রতি যশোর জেলার মনিরামপুরের রাজগঞ্জ বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহাম্মদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলম, যশোর শাখার ব্যবস্থাপক মোঃ এনায়েত ফকির, এবং ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন। আউটলেটের এজেন্ট মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটগুলোর মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি।

(শামীম/ ২২ মার্চ ২০১৭)