Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া- তারেক রহমানসহ ৬ জনের সাজা হয়েছে। এ রায়ের কপি হাতে পাওয়ার পরই হাইকোর্টে আপিল করা হবে। বললেন মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

খালেদা জিয়ার রায় ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব আরো বলেন, আমরা রায়ের নকলের জন্য আবেদন করেছি। রায় পাওয়ার সাথে সাথে আমরা হাইকোর্টে জামিন আবেদন করব। আশা করছি আমরা সেদিন জামিন পাব।

২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশিবাজারের কারা অধিদফতরের মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এছাড়া তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

(এমআইআর/ ০৮ ফেব্রুয়ারি ২০১৮)