Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 15:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ)-এর উদ্যোগে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ১৭ মার্চ ২০১৭, শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিএফ কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান ও প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম, আইবিএফ নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নজিবর রহমানসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। বিকেলে মিরপুর কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন  করা  হয়।

আইবিএফ চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

আইবিএফ ভাইস চেয়ারম্যান সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইবিএফ কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান। জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের মাগফিরাত ও কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন জাতীয় খতিব কউন্সিলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জহিরুল ইসলাম মিঞা।

(শামীম/ ২২ মার্চ ২০১৭)