Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডিভিশন চেয়ে আবেদন করা হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়ার আদালতে এ আবেদন করেন তার আইনজীবীরা। বেলা ১১টায় এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, কারাবিধি অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভিভিশন পাওয়া যোগ্য। এজন্য আমরা আবেদন করেছি।

দুর্নীতি দমনি কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। এই মামলায় খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমাকে ১০ বছরের সাজা দেওয়া হয়। মামলার অপর চার আসামিকেও ১০ বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত বলেন, খালেদা জিয়ার বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পরই নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে নেয়া হয় বেগম জিয়াকে। সেখানে বেগম জিয়া সবরকম সুযোগ-সুবিধা পাচ্ছেন- সরকারের তরফ থেকে এমন দাবি করা হলেও বিএনপি নেতাদের অভিযোগ খালেদা জিয়াকে কারাগারে কোনো ডিভিশন দেয়া হয়নি। তাকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে।

শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়া সাবেক সংসদ সদস্য, সাবেক প্রধানমন্ত্রী এবং একটি দলের প্রধান। কিন্তু কোনো ডিভিশন দেয়া হয়নি। পরিচারিকা ফাতেমাকেও খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দেয়া হয়নি। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রীকে অখাদ্য খেতে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

(এমআইআর/ ১১ ফেব্রুয়ারি ২০১৮)