Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 17:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৫ জানুয়ারি রিয়াদের অধিনায়কত্বেই মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে টেস্ট সিরিজেও অধিনায়কত্ব পালন করেন তিনি।

আঙুলে ইনজুরির কারণে দলের বাইরে আছেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতেই অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লার কাঁধে অস্থায়ী ভাবে দায়িত্ব তুলে দেয় বিসিবি।

(এমআইআর/ ১৪ ফেব্রুয়ারি ২০১৮)