Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রাথমিক সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট, এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস বন্ধে ব্যর্থতার জন্য শিক্ষামন্ত্রীর অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ ডাক ও রেজিস্ট্রিযোগে বুধবার এ নোটিশ পাঠান। নোটিশের অনুলিপি শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে পাঠানো হয়েছে।

শিক্ষামন্ত্রীর অপসারণে নোটিশ পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়া না হলে মন্ত্রীর পদে থাকার বিষয়ে চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করা হবে।

নোটিশে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস করতে শিক্ষামন্ত্রী ব্যর্থ। তাই তার পদে থাকার অধিকার নেই। তাকে অপসারণ করে সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী যিনি সংসদ সদস্য নন এমন একজন শিক্ষায় অসামান্য দক্ষ উচ্চশিক্ষিত নাগরিককে শিক্ষামন্ত্রী করার কথা হোক।

নোটিশে আরও বলা হয়েছে, সংবিধানের ৫৮(১) (ক) (গ)(২) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান শিক্ষামন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করবেন বা প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করবেন বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ওই মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দান করে ওই মন্ত্রীর নিয়োগ অবসান ঘটাবেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

(এমআইআর/ ১৪ ফেব্রুয়ারি ২০১৮)