Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:লংকাবাংলা সিকিউরিটিজের উদ্যোগে ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর সহযোগিতায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট গাইড ২০১৮ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর সেমিনার হলে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের মদ্যে হালনাগাদ জ্ঞান ছড়িয়ে দেওয়াই গাইডটির উদ্দেশ্য।

বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব কাজী এম আমিনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি থাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী গাইডটির সংক্ষিপ্ত পরিচিতি প্রদান করেন এবং ২০১৮ সালের পুঁজিবাজার সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করেন। ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ ইনভেস্টমেন্ট গাইডের ৩য় সংস্করন প্রকাশিত হয়েছে যা বিষয়রস্তু ও এবং বিশ্লেষণের আঙ্গিকে বিগত বছরগুরো থেকে অনেক এগিয়ে কারন এইবার প্রথমবারের মতো পুঁজিবাজারের পাশাপাশি দেশের বৃহত্তর অর্থনীতির বিভিন্ন তথ্য উপাত্ত গাইডটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিডার নির্বাহী সদস্য-২ নাভাষ চন্দ্র মন্ডল এবং লংকাবাংলা সিকিউরিটিজের প্রদান নির্বাহী কর্মকর্ত জনাব খন্দকার সাফফাত রেজা অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন।

পরিশেষে বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব কাজী এম আমিনুল ইসলাম সবইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

(এম এস/ ১৫ ফেব্রুয়ারি ২০১৮)