Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এগ্রি বিজনেস ফর ট্রেড কম্পিটিটিভনেস প্রকল্প ক্যাটালিস্ট এর কার্যক্রম আগামী ৩১ মার্চ শেষ হতে যাচ্ছে।

বুধবার রাজধানীর একটি হোটেলে প্রকল্পটির সংশ্লিষ্টরা প্রকল্পটির সফল বাস্তবায়ন উপলক্ষে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং গোলটেবিল আলোচনার আয়োজন করেন।

২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্যাটালিস্ট বাংলাদেশে ৩০টিরও বেশি কৃষি ও সেবা খাতে যেমন-মাছ, শাক-সবজি, ভুট্টা, তথ্য যোগাযোগ সেবা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা দানের মাধ্যমে ৪৭ লাখ ৫০ হাজার কৃষককে উপকৃত করেছে। যাদের মোট আয়ের পরিমাণ বেড়েছে ৭২৯ মিলিয়ন মার্কিন ডলার।

ক্যাটালিস্ট প্রকল্পটির বর্তমান পর্যায়ের উন্নয়ন সহযোগী যথাক্রমে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি), যুক্তরাজ্য সরকার (ডিএফআইডি) এবং ড্যানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ড্যানিডা)।

ক্যাটালিস্ট এর ৩টি পর্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি আন্তর্জাতিক এনজিও সুইসকনট্যাক্ট এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। যার লক্ষ্য ছিল সমন্বিত বাজার ব্যবস্থার উন্নয়ন পদ্ধতির মাধ্যমে গ্রামীণ এলাকার দরিদ্র পুরুষ ও নারীর আয় বৃদ্ধি করা।

(এম এস/ ১৫ ফেব্রুয়ারি ২০১৮)