Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 19:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের শিশুদের ওপর শারীরিক, মানসিক, নির্যাতন, যৌন নিপীড়নসহ নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় চার শিশুকে অবৈধভাবে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের নিউ মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমুল কিসলুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনটির সদস্য সচিব আলীনুর খান বাবুল, জেএসডির সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম প্রমুখ।

বক্তারা বলেন, এতিম শিশুদের ওপর নির্যাতন নিপীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে উল্টো নির্যাতিত শিশুদের বহিষ্কার করে জেলা প্রশাসক সাতক্ষীরার মানুষের সঙ্গে তামাশা করেছে।

তারা বলেন, প্রধানমন্ত্রী এতিম শিশুদের জীবন উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন। সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্যই সাতক্ষীরা শিশু সদনের কর্মকর্তারা একের পর এক অনিয়ম দুর্নীতির করছে। অবিলম্বে চারজন শিশুর অবৈধ বহিষ্কারাদেশ বাতিল, যৌন নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

(এম এস/ ১৫ ফেব্রুয়ারি ২০১৮)