Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 14:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের লক্ষ্যে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬২৪তম নিয়মিত সভায় এই কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন আইপিও’র মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ১০ টাকা করে ৩ কোটি শেয়ার ইস্যু করা হবে। আর উত্তোলন করা টাকা দিয়ে এলপিজি বোতলজাতকরন ও ডিস্ট্রিবিউশন প্ল্যান্ট স্থাপন এবং আইপিও খাতে ব্যবহার করা হবে।

কোম্পানিটির বিগত ৫ অর্থবছরে ওয়েটেড সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আর ২০১৭ সালের ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১৩.৮৭ টাকা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

(এসএএম/ ১৬ জানুয়ারি ২০১৮)