Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 23:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বছরের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ৭১ শতাংশ। গত বছরের চেয়ে ব্যাংকটির এ মুনাফার পরিমান বেড়েছে ৩৯৬ কোটি টাকা।

শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অগ্রণী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ শামসুল ইসলাম এ তথ্য জানান।

মোহাম্মাদ শামসুল ইসলাম জানান, ২০১৭ সালে অগ্রণী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়ে দাড়িয়েছে ৯৫১ কোটি টাকায়। অথচ ২০১৬ সালে এর পরিমাণ ছিল ৫৫৫ কোটি টাকা।

তিনি জানান, আলোচ্য বছরে ব্যাংকটির বেশিরভাগ শাখাই পরিচালন মুনাফার মুখ দেখেছে। তবে ব্যাংকটির ৯৪১টি শাখার মধ্যে মাত্র ৪৩টি শাখা লোকসান গুনেছে উল্লেখিত বছরে।

এছাড়া ২০১৭ সালে ব্যাংকটিতে মোট সঞ্চয়ী আমানতের পরিমাণও বেড়েছে। শামসুল ইসলামের দেওয়া তথ্য বছরে, ২০১৬ সালের তুলনায় ব্যাংকটির সঞ্চয়ী আমানতের পরিমাণ বেড়েছে প্রায় সাত শতাংশ।

২০১৬ সালে অগ্রণী ব্যাংকের সঞ্চয়ী আমানতের পরিমাণ ছিল ৪৯ হাজার ৪০৫ কোটি টাকা। আর ২০১৭ সালে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৩ হাজার ৫৩ কোটি টাকায়।

এদিকে আলোচ্য সময়ে ব্যাকংটির আমানতের তুলনায় ঋণও (ঋণ-আমানত অনুপাত বা এডিআরও) বেড়েছে। ২০১৭ সালে ব্যাংকটির এডিআর ছিল ৬০ শতাংশ আর ২০১৬ সালে ছিল ৫৪ শতাংশ।

আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত। এছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমানসহ ব্যাংকটির পরিচালনা পর্ষদের অন্য কর্মকর্তারা।

(এসএএম/ ১৭ ফেব্রুয়ারি ২০১৮)