Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 20:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকাস্থ পলাশ উপজেলা সোসাইটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি ২০১৮) রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)এ সংগঠনটির এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান মো: কামরুল হোসেন মোল্লা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশের (নরসিংদী-২) সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন।

অন্যান্যের মধ্যে এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ডা. আনোয়ার আশরাফ খান দিলিপ, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান, প্রকৌশলী আমজাদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক কার্তিক চ্যাটার্জি, ডা. মাজহারুল ইসলাম শাহীন, পুলিশ কর্মকর্তা আয়শা সিদ্দিকাসহ ঢাকায় বসবাসকারী পলাশের অসংখ্য সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারি ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকাস্থ পলাশ উপজেলা সোসাইটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মূল উদ্দেশ্য হলো- ঢাকাস্থ পলাশের লোকজনকে একত্রিত করা। সংগঠনে এ পর্যন্ত ২৫০ জন সদস্য অন্তর্ভূক্ত হয়েছেন। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যানমূলক কার্যক্রম করে আসছে সংগঠনটি।

(এসএএম/ ১৭ ফেব্রুয়ারি ২০১৮)