Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 00:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলেও পরীক্ষা বাতিলের সুপারিশ করা হচ্ছে না। তবে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ বেশ কয়েকটি সুপারিশ তুলে দেয়া হবে। এ লক্ষ্যে বিকেলে পরীক্ষা মূল্যায়ন কমিটি দ্বিতীয় দফায় বৈঠকে বসবে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য জানান, প্রশ্ন ফাঁসের বেশ কিছু তথ্য-উপাত্ত আমরা যাচাই-বাছাই করেছি। তিন শতাধিক মোবাইল ও ফোন নম্বর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেয়া হয়েছে। তারা সেসব বিষয়ও যাচাই-বাছাই করে দেখছে। এ কারণে কোনো পরীক্ষা বাতিল করার সুপারিশ করা হচ্ছে না।

তিনি বলেন, ভবিষ্যতে যাতে আর প্রশ্নফাঁস না হয় তেমন কিছু সুপারিশমূলক প্রতিবেদন তৈরি করা হয়েছে। রোববার বিকেলে বৈঠকের পর সেটি চূড়ান্ত করে শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেয়া হবে।

(এমএস/ ১৮ ফেব্রুয়ারি ২০১৮)