Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এবং সালাসার সার্ভিসেস (ইন্স্যুরেন্স ব্রোকারস) প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া-এর যৌথ উদ্যোগে ১৪ই ফেব্রুয়ারী “Emerging Trends on Liability Risk Management and Mass Policies” শীর্ষক এক সেমিনার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসান এবং সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

এছাড়াও উক্ত সেমিনারে সালাসার সার্ভিসেস (ইন্স্যুরেন্স ব্রোকারস) প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বীমা খাতে “Emerging Trends on Liability Risk Management and Mass Policies” গুরুত্ব তুলে ধরেন। পরে সালাসার সার্ভিসস (ইন্স্যুরেন্স ব্রোকারস) প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া বিশেষজ্ঞগণ নন-লাইফ ইন্স্যুরেন্স থেকে আগত সকল কর্মকতাদের সামনে তাদের প্রস্তুতকৃত “Emerging Trends on Liability Risk Management and Mass Policies” এর উপর প্রেজেন্টেশন দেন।

(আরআর/১৮ ফব্রেুয়ারি ২০১৮)