Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 01:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নরসিংদীতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে জেলা বিএনপি।

শনিবার দুপুরে জেলা শহরের ভেলানগর বাজার এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহন করা হয়।

এ সময় খালেদা জিয়ার মুক্তির স্বপক্ষে বিভিন্ন মত তুলে ধরা হয়।

গণস্বাক্ষর কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব:) জয়নুল আবেদিন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

(এসএএম/ ১৮ ফেব্রুয়ারি ২০১৮)