Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 23:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও দ্য ওয়েস্টিন ঢাকার মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সম্প্রতি সম্পন্ন করা এই চুক্তি অনুযায়ী, ইউসিবি প্লাটিনাম কার্ড গ্রাহকেরা দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্ট রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার এ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা; স্প্যালশ রেস্টুরেণ্টে বুফে বিবিকিউ ডিনার এ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা; ব্যাংকুয়েট অনুষ্ঠানে রুম রেক ও হল ভেনুতে ৫০% ছাড়; লন্ড্রি সেবায় ৩০% ছাড়; স্পা তে ১৫% ছাড় ও জিম এ ১৫% ছাড় উপভোগ করবেন।

ইউসিবির ইভিপি ও রিটেল বিভাগের প্রধান তৌফিক হোসেন এবং দ্য ওয়েস্টিন ঢাকার রেসিডেন্ট ম্যানেজার জনাব সাখাওয়াত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

অন্যান্যদের মধ্যে ইউসিবির ভিপি ও হেড অব কার্ডস নেহাল এ হুদা; দ্য ওয়েস্টিন ঢাকা’র হেড অব সেলস ও মার্কেটিং মো. আল-আমিনসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ইউসিবি ও ওয়েস্টিনের মধ্যে চুক্তি সই

(এসএএম/ ১৮ ফেব্রুয়ারি ২০১৮)