Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 14:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  আগামী ৩ মার্চ শনিবার দেশের দক্ষিনাঞ্চলের জেলা বরিশালে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওইদিন সকালে বরিশাল নগরীর বরিশাল ক্লাব প্রাঙ্গনে এ বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু হবে; যা চলবে সারা দিনব্যাপি।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। আর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

অনুষ্ঠানে বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে কমিশনের কমিশনার ও কর্মকর্তারা বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি মাসে বিএসইসির নতুন ভবন উদ্বোধনকালে দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ কার্যক্রম পরিচালনা করে আসছে বিএসইসি এবং এর স্টেকহোল্ডাররা। এরই ধারাবহিকতায় এবার সিলেট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিনিয়োগ শিক্ষা মেলা।

বিএসইসি মনে করে, এই কার্যক্রমের মাধ্যমে দেশের বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব হবে। আর এরফলে বিনিয়োগকারীরা শিক্ষিত ও সচেতন হবে। পাশাপাশি বিনিয়োগের কাঙ্খিত সুফল পাবেন তারা।

(এসএএম/ ১৯ ফেব্রুয়ারি ২০১৮)