Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 12:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকা পূর্ব গৌতায় সরকারি বাহিনী ও তাদের মিত্রদের বিমান হামলা ও গোলাবর্ষণে ৯৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৮টি শিশুও রয়েছে।

গত রোববার থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত চালানো হামলায় এ নিহতের ঘটনা ঘটে। আজ সোমবার জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সরকারি বাহিনীর অবরোধের মধ্যে থাকা এলাকাটিতে ওই সময়ের মধ্যে বিমান হামলা, রকেট ও গোলাবর্ষণ করে তীব্র আক্রমণ চালানো হয়। এতে আরো ৩২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র রয়টার্স।

অবজারভেটরির এ তথ্যের বিষয়ে সিরিয়ার সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। দামেস্ক থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার জানিয়েছে, তারা শুধু জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গৌতা থেকে দামেস্কের বিভিন্ন এলাকায় মর্টারের গোলা নিক্ষেপ করা হয়, এতে একটি শিশু নিহত ও আরও ৮জন আহত হন।

এ হামলার জবাবেই সেনারা ও তাদের মিত্র বাহিনীগুলো ‘জঙ্গিদের’ লক্ষ্যস্থলগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ।

জাতিসংঘ জানিয়েছে, দামেস্ক সংলগ্ন কয়েকটি স্যাটেলাইট টাউন ও কিছু খামার এলাকা নিয়ে গঠিত পূর্ব গৌতায় প্রায় ৪ লাখ লোকের বসবাস। সরকারি বাহিনী ২০১৩ সাল থেকে এই বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাটি অবরোধ করে রেখেছে।

জাতিসংঘের আঞ্চলিক সমন্বয়ক পানোস মৌমজিস জানিয়েছে, সোমবার পূর্ব গৌতায় অন্তত ৪০ জন বেসামরিক নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

(এম এস/২০ ফেব্রুয়ারি ২০১৮)