Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 10:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিনিধি, বিনিয়োগবার্তা, নডাইল: সারাদেশের মতো নড়াইলেও শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮।

রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মহাপরিচালক (প্রশাসন ও প্রকল্প পরিচালক) কবির বিন আনোয়ার।

জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, সরকারি- বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, ছাত্র-শিক্ষক, উদ্যোক্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মেলায় ৫টি প্যাভিলিয়নে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৪৪ টি স্টল খোলা হয়েছে। ৩ দিন ব্যাপি (১৮ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি) এ মেলা প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে।

(এমএ/এসএএম/ ২০ ফেব্রুয়ারি ২০১৮)