
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় কারাদন্ডের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ের এসে জড়ো হয়। সেখান থেকে সেখান থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
পরে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব:) জয়নুল আবেদিন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ সভাপতি ও সাবেক এমপি রোকেয়া আহম্মদ লাকী, সহ সভাপতি ফয়জুল হক, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারখ উদ্দিন ভূইয়া, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি ও সদও উপজেলার ভাইস চেয়ারম্যান কবির আহম্মদ, জেলা মৎসদলের সভাপতি হাবিবুর রহমান মিলন, ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়া প্রমূখ নেতৃবৃন্দ।
এ সময় খায়রুল কবির খোকন সভাপতির বক্তব্যে বলেন, বিএনপি জনপ্রিয়তায় আওয়ামীলীগ আজ দিশেহারা হয়ে পড়েছে । আগামী নির্বাচনে তাদের নিশ্চিত পরাজয় ঘটবে ভেবে বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহণ না করেন সে জন্য নীশ নক্সা তৈরি করেছেন। আর সেই নীল নকসা অনুশর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা এবং সাজানো মামলা দিয়ে জন বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।
(এসএইচআর/এসএএম/ ২০ ফেব্রুয়ারি ২০১৮)