Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 12:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগের ঘটনায় সরকার বিব্রতকর অবস্থায় ছিল। উদ্ভুত পরিস্থিতিতে আগামী সোমবার পদত্যাগ করবেন বলে শুক্রবার তিনি ঘোষণা দেন।খবর বার্তা সংস্থা এএফপি’র।

যৌন হেনস্তা ও সাবেক এক সহকর্মীর সঙ্গে তার প্রণয়ের ঘটনা নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতেই এই পদত্যাগের ঘোষণা দিলেন জয়েস।
তার সেই সাবেক সহকর্মী এখন সন্তানসম্ভবা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সরকারে জয়েসের দল ন্যাশনাল পার্টি জোটসঙ্গী।
জয়েস তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ‘আগামী সোমবার আমি ন্যাশনাল পার্টির প্রধান ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।’

দুই সপ্তাহজুড়ে জয়েসের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে।

পদত্যাগের ঘোষণা দিয়ে জয়েস বলেন, ‘এসব সমালোচনার একটা অবসান হওয়া উচিত। ভিকি (তার প্রেমিকা), তার অনাগত সন্তান, আমার মেয়ে ও ন্যাটের (স্ত্রী) জন্য এটা জরুরি।’

প্রেমিকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেও যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন জয়েস।
প্রধানমন্ত্রী টার্নবুলও উপপ্রধানমন্ত্রী জয়েসের এই কেলেঙ্কারীর সমালোচনা করেন।

(এমআইআর/ ২৪ ফেব্রুয়ারি ২০১৮)