Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ জার্নালিজম এ্যালামনাই এসোসিয়েশন (পিবজা) এর প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইল সার্কিট হাউজ রোডের পিআইবি অডিটরিয়ামে সংগঠনটির এই এজিএম সম্পন্ন হয়।

এটি পিবজার প্রথম এজিএম।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০১৮) বিকেল সাড়ে ৩টায় পিআইবি অডিটরিয়ামে এ সভার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর।

সভায় সভাপতিত্ব  করেন পিবজার সভাপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।

তিনি বলেন, অনেক প্রতিকূলতা স্বত্ত্বেও পিবজার এজিএম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ধীরে এ সংগঠন অনেক বড় আকার ধারণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, পিআইবি থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রী ধারণকারীদের জন্য এক বছরের মাস্টার্স কোর্স চালু করার কথা আমরা অনেক দিন ধরে শুনে আসছি। কিন্তু দৃশ্যত কোনো কিছু এখনো হয়নি। দ্রুত এই কোর্স চালু করতে তিনি মহাপরিচালককে অনুরোধ জানান।

এজিএমে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রুহী শামসেদ আরা।

তিনি পিআইবিতে পিবজার একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করার জোর দাবি জানান।

এছাড়া অনুষ্ঠানে সংগঠনটির বিগত দিনের কর্মকান্ড উপস্থাপনসহ আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি।

এসময় পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর বলেন, পিআইবির পথ চলায় এই সংগঠনের গুরুত্ব অনেক। সংগঠনের স্থায়ী কার্যালয়ের জন্য পিআইবিতে একটি রুম বরাদ্দ করা হবে বলে এসময় তিনি ঘোষণা দেন।

তিনি বলেন, পিবজার সদস্য সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে স্বল্প ও দীর্ঘ মেয়াদী কর্মশালা করবে পিআইবি। এসব কর্মশালার মাধ্যমে সাংবাদিকরা বিভিন্নভাবে লাভবান হবেন বলে জানান তিনি।

সভায় পিআইবিতে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমাধারী বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(এসএএম/ ২২ ফেব্রুয়ারি ২০১৮)