Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 18:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা জেলার কেরানীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হচ্ছেন চাঁন মিয়া (২৮), ফালান (২৫) ও আফজাল খান।

আলমগীর হোসেন বলেন, ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নেওয়ার পর অটোরিকশা চালকের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(এম এস/ ২৪ ফেব্রুয়ারি ২০১৮)