Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 16:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক রাজু আহমেদের অর্থনীতি বিষয়ক বই ‘বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা ও দারিদ্র বিমোচন’।

এটি লেখকের প্রথম বই, প্রকাশ করেছে পালক পাবলিশার্স।

বইটির ভূমিকা লিখতে গিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ লিখেছেন, ‘এ বইয়ের লেখাগুলো একদিকে খুবই তথ্যসৃমদ্ধ, আরেকদিকে এগুলোর সব বিশ্লেষণেই রয়েছে গণমুখী মূল্যবোধের সুস্পষ্ট অভিপ্রকাশ। সাধারণ পাঠক, নাগরিক, অর্থনীতির ছাত্র, গবেষক, নীতি-নির্ধারক সকলেই এসব লেখা পাঠ করে অনেক প্রাসঙ্গিক তথ্য ও ইস্যু নিয়ে গভীরভাবে ভাবার জন্য অনুপ্রাণিত হবেন’।

উন্নয়ন ও অর্থনীতি বিষয়ে বিভিন্ন সময়ে লেখা তার ১২টি গবেষণা প্রতিবেদন ও বিশ্লেষণধর্মী প্রবন্ধ রয়েছে বইয়ে। এর মূল্য ৪০০ টাকা। পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ২৮৩-২৮৪-২৮৫ নম্বর স্টলে।

রাজু আহমেদ ঢাকা রিপোর্টারস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি গাজী টিভির প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।

(এসএএম/ ২৪ ফেব্রুয়ারি ২০১৮)