Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কুমিল্লা ও নোয়াখালী জোনের ক্যাশ ওয়াকফ ক্যাম্পেইন উপলক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লা টাউনহল মিলানায়তনে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালত ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো. মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কায়সার আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মো. রুকন উদ্দীন।

কুমিল্লা জোনের ২২টি শাখা ও নোয়াখালী জোনের ২০টি শাখার গ্রাহক, স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, দেশের সাধারণ মানুষের ভালবাসা, সহযোগিতা ও সমর্থনে ইসলামী ব্যাংক দেশের শ্রেষ্ঠ ব্যাংকের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের উন্নয়নে ব্যাংকের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প উন্নয়নে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

(এসএএম/ ২৫ ফেব্রুয়ারি ২০১৮)