
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি ৭ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করেছে দেশের বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।
২৬শে ফেব্রুয়ারী, ২০১৮ ইং তারিখ সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি ৭ লক্ষ টাকার চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ।
অনুষ্ঠানে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ এবং ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হকসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে জমোজাফফর হোসেন পল্টু; নুরুল আলম চৌধুরী; মোঃ ইসহাক আলী খান, পান্না; নাসির উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল নিশীথ কুমার সরকার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৮)