Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 02:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও এর দু’দিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে নরসিংদী পৌরসভা পরিদর্শন করেছেন ।

মঙ্গলবার দুপুরে তিনি নরসিংদী পৌরসভায় পৌঁছালে পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

পরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র কামরুজ্জামানের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে এডিবির অর্থায়নে উন্নয়ন কর্মকান্ডের একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে মেয়র কামরুজ্জামান এডিবির অর্থায়নে নরসিংদী পৌর এলাকায় নানা উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘সচ্ছতা, সততা, শতভাগ স্যানিটেশন ও  সর্বোচ্চ রাজস্ব আরোহনকারি পৌরসভা হিসেবে আমরা ইতোমধ্যে জাতীয় পুরস্কার লাভ করেছি। তা সম্ভব হয়েছে এডিবি আমাদের পাশে থাকার কারনে। ভবিষ্যতেও নরসিংদী পৌরসভার উন্নয়নে এডিবিকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান পৌর মেয়র।’

পরে এডিবির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও নরসিংদী পৌর এলাকার উন্নয়ন কর্মকান্ডের সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে নরসিংদী পৌরসভার উন্নয়ন কর্মকান্ডে এডিবি পাশে থাকবে বলে আশ্বাস দেন।

এসময় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার আহমেদ, এডিবির উর্দ্ধতন কর্মকর্তাগণ ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। পরে বেলা তিনটার দিকে  তিনি নরসিংদী রেলওয়ে ষ্টেশন থেকে বিশেষ রেল যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

(এসএইচআর/এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮)