Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 17:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র জমা দেওয়া এই নিয়ে ২০ বারের মতো পেছাল। নতুন করে আগামী ১ এপ্রিল অভিযোগপত্র জমা দেওয়ার দিন ধার্য করেছেন আদালত।

২৮ ফেব্রুয়ারি বুধবার মামলার অভিযোগপত্র জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করায় ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

উল্লেখ, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। পরে ওই টাকা ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) মাধ্যমে চলে যায় ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোতে। ফিলিপাইনের সিনেটে এই ঘটনার তদন্ত হয়। এখন পর্যন্ত দেড় কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ।

সংশ্লিষ্টরা মনে করেন, দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় রিজার্ভের অর্থ পাচার করেছে হ্যাকার গ্রুপ। এই ঘটনায় গত বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)–এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬–এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় এ মামলা করা হয়।

(এমএস / ২৮ ফেব্রুয়ারি ২০১৮)