Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আজ ১ মার্চ বৃহস্পতিবার রাজধানীর সাত স্থানে লিফলেট বিতরণ করবে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একইদিনে রাজধানীসহ সারা দেশে এ কর্মসূচি পালন করবে দলটি।

দলীয় সূত্র জানায়, রাজধানীর পুরানা পল্টন ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

মতিঝিল এলাকায় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নিউ মার্কেট এলাকায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লিফলেট বিতরণ করবেন। খিলগাঁও, কল্যাণপুর এলাকায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লিফলেট বিতরণ করবেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যানদের মধ্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন মৌচাক, বরকত উল্লাহর উল্লাহ বুলু জুরাইন রেল গেইট এবং আহমদ আজম খান ধোলাইখাল এলাকায় লিফলেট বিতরণ করবেন।

কর্মসূচি সফল করতে রাজধানীর সাত স্থানে বিভিন্ন নেতাদেরকে লিফলেট বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে।

(এমআইআর/ ০১ মার্চ ২০১৮)