Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 04:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  রিপোর্টাস অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) ২০ সদস্যের  নতুন কমিটি গঠন করা হয়েছে।

র‌্যাকের সভাপতি পদে কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক হায়দার আলী ও সাধারণ সম্পাদক পদে গাজী টেলিভিশিনের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দীন আহমেদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংগঠনটির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির জ্যেষ্ঠ প্রতিবেদক এম এ রহমান মাসুম।

শুক্রবার সংগঠনটির সাধারণ সভায় সদস্যদের দেওয়া প্রত্যক্ষ ভোটে ২০ জনের নতুন কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন র‌্যাক। ২০০৫ সালে সংগঠনটির যাত্রা শুরু।

সংগঠনটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন আরিফ ও মোস্তফা কাজল (বাংলাদশ প্রতিদিন)। এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক-১ আদিত্য আরাফাত (ডিবিসি টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক-২ তাওহীদ সৌরভ (এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক রিশাদ হুদা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর সম্পাদক তাবারুল হক (বিডিনিউজ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাপসী রাবেয়া আখি (একুশে টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সামদানী (সারাবাংলা ডট নেট), আন্তর্জাতিক সম্পাদক শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল২৪), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাহবুব কবীর চপল (এটিএনবাংলা), কার্যনির্বাহী কমিটি সদস্য মিজান মালিক (দৈনিক যুগান্তর), মতলু মল্লিক (আলোকিত বংলাদেশ), সাঈদ আহমেদ (বাংলাদেশের খবর), মোর্শেদ নোমান (প্রথম আলো), রফিকুল ইসলাম আজাদ (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট), শফিক শাহীন (এনটিভি) এবং আবুল কাশেম (দৈনিক দিনকাল)।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক ও বাংলা টিভি জ্যেষ্ঠ প্রতিবেদক সাধারণ সম্পাদক এইচ এম সাগর সাধারণ সভায় নিজেদের কর্মকাণ্ড উপস্থাপন করেন।

র‌্যাকের গঠণতন্ত্র অনুযায়ী চার সদস্যের একটি উপদেষ্টা পরিষদ রয়েছে। যেখানে পদাধিকার বলে দুদক চেয়ারম্যান প্রধান উপদেষ্টা। অপর সদস্যরা হলেন দুদকের দুই কমিশনার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক।

(এসএএম/ ০৩ মার্চ ২০১৮)