Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 14:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বরিশাল: ‘বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) যারা রয়েছেন তারা খুবই দক্ষ। তারা খুব সুন্দরভাবে মার্কেটকে সামলাচ্ছেন। মার্কেট উন্নয়নে তারা কাজ করছেন।’

দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আওতায় শনিবার বরিশালে বিনিয়োগ শিক্ষা ও উদ্যোক্তা সমেমলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশের মার্কেটেই নয় বিশ্বের সব শেয়ার মার্কেটেই উত্থান পতন রয়েছে। বাংলাদেশের মার্কেটে চলমান সংকট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলে জানান শিল্পমন্ত্রী।

বিনিয়োগ শিক্ষা সম্মেলনে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, মার্কেটের বিনিয়োগকারীরা আগের থেকে অনেক সচেতন হয়েছে। মার্কেট ডি-মিউচ্যুয়ালাইজড হয়েছে। অনেক আইন প্রণয়ন করা হয়েছে। বিএসইসি সবসময় বাজার উন্নয়নে কাজ করছে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপি বিনিয়োগ শিক্ষার কার্যক্রম উদ্বোধনের আলোকে স্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা ও উদ্যোক্তাদের শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহের বিষয়ে বাস্তব জ্ঞানার্জনে সহায়তা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই অংশ হিসেবে  ৩ মার্চ শনিবার বরিশাল ক্লাব, ক্লাব রোড, বরিশালে  বিনিয়োগ শিক্ষা সম্মেলনের আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা।

কনফারেন্সটি উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এমপি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। এছাড়া অনুষ্ঠানে বিএসইসির অন্যান্য কমিশনার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা এবং বিভিন্ন সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএম/এসএএম/ ০৩ মার্চ ২০১৮)