Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 00:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী সরকারি কলেজে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি সরকারীকরনের দাবিতে মানববন্ধন করেছে কলেজের বিভিন্ন বিভাগের কর্মচারীরা।

গতকাল শনিবার সকালে নরসিংদী সরকারী  কলেজ ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থী ও সকল কর্মচারীদের অংশগ্রহনে এই মানববন্ধন করা হয়।

জানা গেছে ,নরসিংদী সরকারি কলেজে ১৯ টি বিষয়ে অনার্স কোর্স চালুর ওই বিভাগগুলোতে কমপক্ষে ৩ জন করে প্রায় ৭০ জন কর্মচারী বিগত ৫-২০ বছর যাবৎ  নূন্যতম দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসছে। ইতোমধ্যে যারা পূর্ব থেকে কর্মরত আছেন তাদেরকে বাদ দিয়ে নতুন কর্মচারী নিয়োগ দেয়া হচ্ছে। ফলে শেষ বয়সে এসে অনেকেই চাকুরী হারিয়ে পড়েছেন দূর্দশায়। নতুন নিয়োগ বাতি কওে ওই সকল কর্মচারীদের চাকুরী স্থায়ী ও জাতীয়করণের দাবীতে মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া নামপ্রকাশে অনেচ্ছুক এক কর্মচারী অভিযোগ করে বলেন, একজন গার্মেন্টস কর্মীর দৈনিক মজুরি কমপক্ষে ৫০০(পাঁচশত) টাকা । কিন্তু আমরা পাই দৈনিক ১৫০-২০০ টাকা । এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে দিন কাটানো খুব কষ্টকর হয়ে পড়ছে।

পঞ্চাশোর্ধ এক কর্মচারী চাকুরি নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, পূর্ব থেকে যারা কর্মরত আছেন তাদেরকে  বাতিল করে এখন নতুন নতুন লোক নিয়োগ দেয়া হচ্ছে, এই অবস্থায় চাকুরি চলে গেলে পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব ?

এমতাবস্থায় তাদের দাবি ,কর্মরত অভিজ্ঞতা সম্পন্ন জনবলকে জাতীয়কররেনর মাধ্যমে যেন চাকুরি সরকারিকরণ করা হয়।

(এসএইচআর/এসএএম/ ০৪ মার্চ ২০১৮)