Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 03:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাত ঘণ্টা চেষ্টায় গাজীপুরের কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড নামের সুতা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

৪ মার্চ রোববার দিবাগত রাত ৩টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ীর বিসিক এলাকার ওই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, রাত ৩টার দিকে কাদের সিনথেটিক ফাইবার্স কারখানার কমপ্যাক্ট স্পিনিং সেকশনের দ্বিতীয় তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, ডিবিএলসহ আশপাশের এলাকার ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আক্তারুজ্জামান লিটন বলেন, আগুনে কারখানার বিপুল পরিমাণ সুতা, তুলা ও মেশিনারিজ পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, রাত ৩টায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে তারাও আগুন নেভানোর কাজে যোগ দেন। পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় বেশি লাগছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, রাতের ওই সেকশনে ৩০০ শ্রমিক কাজ করেন। আগুন লাগার পর তারা সবাই বের হয়ে যান।

(আরআর/৫ মার্চ ২০১৮)