Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 15:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৮ মাসে কৃষি ঋণ বিতরণ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে প্রায় ২৫৫৩ কোটি টাকা বা ২২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে কৃষি খাতে প্রায় ১৩ হাজার ৯০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১১ হাজার ৩৭৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ি, চলতি অর্থবছরের জন্য ব্যাংকগুলোকে মোট ১৭ হাজার ৫৫০ কোটি টাকার কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। আট মাসে ব্যাংকগুলো তাদের সেই লক্ষ্যমাত্রার ৭৯ দশমিক ৩৭ শতাংশ বিতরণ সম্পন্ন করেছে।

প্রতিবেদনে দেখা গেছে, ১৩ হাজার ৯০০ কোটি টাকার ঋণের মধ্যে সরকারি ৮ ব্যাংক থেকে সরবরাহ করা হয়েছে ৬ হাজার ৫০৪ টাকার কৃষি ঋণ। বাকি ৭ হাজার ৪২৫ কোটি টাকার ঋণ দিয়েছে বেসরকারি ব্যাংকগুলো।

আলোচ্য সময়ে ঋণ আদায়ের হারও বেড়েছে। এই সময়ে কৃষি খাতে দেওয়া ঋণের মধ্যে ১২ হাজার ৩১৬ কোটি টাকা আদায় হয়েছে। আগের ২০১৫-১৬ অর্থবছরের এই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ৭৫৫ কোটি টাকা।

এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী এপ্রিল মাসে সরকারি ৮ ব্যাংকের ঋণ বিতরণ ও আদায়ের পরিমাণের তুলনামূলক তথ্য যাচাই করে দেখবে। এ জন্য নির্ধারিত সময়েই একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

(এসএএম/ ২৩ মার্চ ২০১৭)