
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস ডিভিডেন্ড।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরের জন্য এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৮ পয়সা।
(এসএএম/ ০৬ মার্চ ২০১৮)