Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৭ মার্চ) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ঢাকার পুরনো কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান।

শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে নেতাদের গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নেত্রী সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের নির্দেশ দিয়েছেন। সরকারে কোনো উস্কানিতে পা না দিতে বলেছেন।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে তারা কারাগারে যান। সাক্ষাৎ শেষে বিকেল ৪টা ৩৫ মিনিটে তারা বেরিয়ে আসেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কারাগারে দেখা করতে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন-দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার জমির উদ্দিন এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

ব্যারিস্টার মওদুদ বলেন, ১২ মার্চের জনসভা নিয়ে খালেদা জিয়া নির্দেশনা দিয়েছেন। তিনি সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের নির্দেশ দিয়েছেন।

(এমআইআর/ ০৭ মার্চ ২০১৮)