Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউনিলিভার বাংলাদেশ এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেদার লেলে। বুধবার রাজধানীর এক হোটেলে কেদার লেলেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়।

কামরান বকর ক্যারিয়ারের দীর্ঘ ২৭ বছর ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এখন থেকে তিনি প্রতিষ্ঠানটির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি, বহুজাতিক ও উন্নয়ন সংস্থা, বিদেশি দূতাবাস এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। ইন্ডিয়ান স্কুল অব বিজনেস (আইএসবি) থেকে এমবিএ পাশ করা কেদার লেলের বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা, দ্রুত বর্ধনশীল, পণ্য বিক্রয় ও বিপণনে দীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞতা রয়েছে।

(এসএএম/ ০৮ মার্চ ২০১৮)