Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 06:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: সেচ কাজের সহায়তা ও এলাকাবাসীর নির্বিঘ্ন চলাচলের স্বার্থে নরসিংদীর চরাঞ্চলে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আলোকবালী ইউনিয়নের নেকজানপুর হতে মাছের ঘাট পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ এ খাল খননে ব্যয় হবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী সদর উপজেলার আলোকবালী খালের খনন কাজের উদ্ধোধন করেন নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।

আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড নরসিংদী’র নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, আলোকবালী ইউনিয়নের এ খালটি দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলা পলি পড়তে পড়তে ভরাট হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে এ চরের চাষীদের সেচের অভাবে কৃষি কাজ ব্যাহত হয় সেই সাথে ওই ইউনিয়নের বাসিন্দাদের এক গ্রাম থেকে অন্যগ্রামে চলাচলে অসুবিদা দেখা দেয়। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশায় ও দাবী ছিল এ খাল খনন করার। পানি উন্নয়ন বোর্ড এলাকাবাসীর প্রত্যাশাকে সম্মান করে শুষ্ক মৌসুমের আগেই এ খাল খননের কাজ হাতে নেয়। এ খাল খননের ফলে খালের দু’পাশে প্রায় ২ শ’ একর জমি কৃষি জমি সেচ সুবিদা পাবে এবং প্রায় সাড়ে ১৩ হাজার ইউনিয়নবাসীর বিভিন্ন গ্রামগুলোতে চলাচল সহজতর হবে বলে স্থানীয়রা জানায়।

(এসএইচআর/এসএএম/ ১১ মার্চ ২০১৮)