Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 03:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লুব্রিকেন্টস্ শিল্পে উদ্ভাবনীমূখী প্রযুক্তিগত উন্নয়ন ও এই শিল্পখাতের ক্রমবিকাশের অংশ হিসেবে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড চট্টগ্রাম আন্তর্জাতিক বানিজ্য মেলা- ২০১৮ তে অংশ নিয়েছে। লুব ব্লেন্ডিং প্ল্যান্ট (এলবিপি) কোম্পানীটির উৎপাদিত লুব্রিকেন্টস ও গ্রীজ সামগ্রী বাজারজাত হচ্ছে বিএনও ব্র্যান্ডে। যাহার স্টল নং প্রিমিয়াম গ্র্যান্ড প্যাভেলিয়ন – ৩।

চট্টগ্রাম বানিজ্য মেলার পুরো মাস জুড়ে থাকছে ডিলার ও খুচরা লুব্রিকেন্টস বিক্রেতাদের জন্য মেলা উপলক্ষ্যে বিশেষ ছাড় ও নতুন ডিলারশীপ নিয়োগের বিশেষ সুবিধা। পাশাপাশি মেলায় আগত ক্রেতাদের জন্য আছে আকর্ষণীয় বিশেষ অফার। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য লুব্রিকেন্টস প্রস্তুতকারক ও বিপনণকারী প্রতিষ্ঠান হিসেবে এরই মধ্যে ভোক্তাদের আস্থা অর্জন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএনও লুব্রিকেন্টস এর  ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ  বলেন, ক্রমবর্ধমান অর্থনৈতিক গতিশীলতার সঙ্গে দেশে বাড়ছে লুব্রিক্যান্টের চাহিদা। আগামীতে এর চাহিদা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। এ চাহিদার বিপরীতে ব্র্যান্ডটিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সম্প্রসারণ ও সহায়ক বেশ কিছু প্রকল্প শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন এবং ব্যাংকটির জুবিলী রোড শাখার ব্যবস্থাপক সৈয়দ নুরুল বাসার। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত ডিলারসহ মেলায় আগত ক্রেতা সাধারন এবং কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার উদ্দিন বলেন, লুব-রেফের উৎপাদিত বিএনও লুব্রিকেন্টস আন্তর্জাতিক মানসম্পটন্ন পণ্য এবং প্রযুক্তিগত দিক থেকেও সর্বাধিক প্রশংসনীয়। এই শিল্পে বিনিয়োগ করতে পেরে সাউথইষ্ট ব্যাংক লি. গর্বিত এবং লুব্রিকেন্ট শিল্পে মোহাম্মাদ ইউসুফ এর অসামান্য অবদান ভূয়সী প্রশংসা করেন।

বর্তমানে বার্ষিক ১২ হাজার ৫৫০ টন সক্ষমতার ব্লেন্ডিং প্লান্ট দেশের মোট চাহিদার ৫ শতাংশ চাহিদা পূরন করছে লুব-রেফ।

বর্তমানে স্থানীয় লুব্রিকেন্টস বাজারের প্রায় ৫ শতাংশ বিএনও ব্র্যান্ডের দখলে আছে। এ বর্ধিত সক্ষমতা ও বিপণন প্রচেষ্টা সফল হলে এ হার ২৫ শতাংশে উন্নীত করা সম্ভব। প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ ইউসুফ এর সরাসরি তত্ত্বাবধানে পেট্রোকেমিক্যাল ও লুব্রিকেন্টস্ শিল্পে রয়েছে চার দশকের বাস্তব অভিজ্ঞতা। আর প্রতিযোগিতামূলক দামে দেশে অটোমোটিভ, ইন্ডাষ্ট্রিয়াল ও মেরিনলুব্রিকেন্টস বিক্রয় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সম্প্রসারণ প্রক্রিয়া শেষ হলে দেশের সীমানা পেরিয়ে বহি:বিশ্বে রপ্তানীর প্রচেষ্টা এগিয়ে নিবে লুব-রেফ।

(এসএএম/ ১১ মার্চ ২০১৮)