Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 21:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের  একটি বিমান নেপালের ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে।

ঢাকাযস্থ ইউএস বাংলার কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ি, দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী নিয়ে এটি ছেড়ে যায়।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচার্য বলেন, ১৭ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র প্রেমনাথ ঠাকুর বলেন, বিমানটি রানওয়েতে নামার সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের পাশে খেলার মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।

তবে প্রাথমিকভাবে বিধ্বস্ত হবার কারণ জানাতে পারেননি কর্মকর্তারা। হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। টিআইএ কর্তৃপক্ষ এবং নেপাল সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করছে। সূত্র: কাঠমান্ডু পোস্ট।

(এসএএম/ ১২ মার্চ ২০১৮)