Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 05:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামিন পাওয়ায় আনন্দ মিছিল করে নরসিংদী জেলা যুবদল।

সোমবার বিকেলে জেলা শহরে এই আনন্দ মিছিল বের করে জেলা যুবদল।

হাইকোর্ট সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিলে  নরসিংদী জেলা যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। পরে জেলা যুবদলে আহবায়ক মহসীন হোসেন বিদ্যুতের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।  মিছিলটি জেলা বিএনপির কার্যালয় হতে শুরু হয়ে জেলখানা মোড় হয়ে পূণরায় সেখানে ফিরে আসে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল হক এলিডন, শাহানশাহ সানুসহ অন্যান্য নেতৃনন্দ।

উল্লেখ্য গত ৮ ফেব্র“য়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও করা হয়।

(এসএইচআর/এসএএম/ ১৪ মার্চ ২০১৮)